

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ধরা পড়েছে বড় আকারের ৪০টি সামুদ্রিক কোরাল মাছ। দীর্ঘদিনের পর জেলেদের মাঝে ফিরিছে স্বস্তি ও আনন্দ।
শুক্রবার সকালে মাছগুলো মহিপুর মৎস্য বন্দরে বিক্রির জন্য নিয়ে আসা হলে নিলামের মাধ্যমে প্রতি কেজি ১,২২৫ টাকা দরে বিক্রি করা হয়। মোট সাড়ে তিন মণ (১৪০ কেজি) ওজনের এই ৪০টি মাছের বিক্রয়মূল্য দাঁড়ায় ১ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। এসময় মাছগুলো দেখতে বন্দরে ভিড় জমায় স্থানীয় উৎসুক মানুষ।
স্থানীয় বাসিন্দা ইদ্রিস বলেন, অনেক দিন পর একসাথে এত বড় কোরাল মাছ ধরা পড়ার খবর শুনে ছুটে এসেছি। সচরাচর এমন দৃশ্য দেখা যায় না, তাই সকাল থেকেই মানুষের ভিড় ছিল।’
ট্রলারের মাঝি আব্দুল কাদের বলেন, ‘দীর্ঘ দুই মাস পর বড় মাছ ধরতে পারলাম। একসাথে এতগুলো কোরাল পেয়ে আমরা খুব খুশি। আমাদের কষ্টের কিছুটা হলেও সার্থকতা এসেছে।’
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘সাগরে মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন সময়ের নিষেধাজ্ঞা ও সংরক্ষণ কার্যক্রমের সুফল এখন পাওয়া যাচ্ছে।
