ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৫৩
logo
প্রকাশিত : এপ্রিল ৩, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুরে ৪০ দুঃস্থ পরিবার পেলেন নলকূপ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সহায়তায় ৪০ জন দুঃস্থ পরিবারের মাঝে নলকূপ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বেলা এগারোটায় উপজেলার মাইজবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এ বিতরণ কাজের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠন “ভয়েজ অব কাজিপুর” এর সাধারণ সম্পাদক ফার্মাসিস্ট কালাম আজাদ।

এ সময় তিনি বলেন, 'যমুনার ভাঙন কবলিত মাইজবাড়ির কয়েকটি দুঃস্থ পরিবারের পানীয় জলের কষ্ট লাঘবে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।'

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রধান উপদেষ্টা এস এম আশরাফুল ইসলাম বলেন, 'প্রতিটি উপকারভোগী পরিবারকে ৬০ ফিট পাইপ ও ফিল্টারসহ নলকূপ বসানোর জন্য প্রয়োজনীয় উপকরণাদি প্রদান করা হয়েছে। যাতে করে সুবিধাভোগীদের সুপেয় পানির কষ্ট দূর হয়।'

নলকূপ বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভয়েজ অব কাজিপুরের প্রতিষ্ঠাতা সভাপতি আশকারুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক মুনতাসির মেহেদী হাসান, মাইজবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক প্রমুখ বক্তব্য রাখেন। এসময় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপকারভোগী কুনকুনিয়া গ্রামের বয়ঃবৃদ্ধা হাসনা বেগম বলেন, 'আমি মাইনসের বাড়ি থাইক্যা পানি নিয়া আইসা খাই। খুব দুঃখ বাবা। এই কল পায়া খুব ভালো হইলো। সবাই মিলা একসাথে পানি খাইবার পারমু।'

সর্দার পাড়ার সুবিয়া খাতুন বলেন, 'আগে অন্যের বাড়ি থেকে পানি নিয়ে এসে খাইতাম। এখন আর অন্যের বাড়িতে যেতে হবে না।'

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রক্তদানে সোনামুখী সংগঠনের পরিচালক রাফিক হাসান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram