ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:০৭
logo
প্রকাশিত : এপ্রিল ৩, ২০২৬

ধামইরহাটে তীব্র রোদে পেট্রোল কিনতে লম্বা লাইন, ভোগান্তিতে বাইকাররা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: প্রচণ্ড গরম আর তীব্র রোদের মধ্যেও পেট্রোল পাম্পগুলোতে ক্রেতাদের ভিড় কমছে না। প্রয়োজনের তাগিদে কিংবা ভবিষ্যৎ আশঙ্খায় জ্বালানি সংগ্রহ করতে ভীড় করছেন পাম্পে। ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। সাধারণত এদিন অনেকেই বিশ্রামে থাকেন, সড়কে যানবাহনের চাপও কিছুটা কম থাকে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। শুক্রবার (৩ এপ্রিল) সকাল থেকেই উপলোর পূর্ববাজার মেসার্স ন্যাশনাল পেট্রোলিয়াম এন্ড ফিলিং স্টেশন নামক একটি পাম্পে দেখা গেছে দীর্ঘ লাইন, পেট্রোল কিনতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন মোটরসাইকেল চালকরা।

সরেজমিন ঘুরে দেখা যায়, শুক্রবার ভোর থেকেই যানবাহনের সারি ধীরে ধীরে দীর্ঘ হতে থাকে। দুপুর গড়াতেই সেই লাইন আরও কয়েকগুণ বেড়ে যায়। অনেকের ধারণা সরবরাহ সংকটের আশঙ্কায় আগেভাগেই জ্বালানি সংগ্রহ করতে ভিড় বাড়ছে। আবার কেহ গাড়িতে তেল থাকার পরেও সংকট এর ভয়ে অতিরিক্ত তেল ক্রয় করছেন বলে লাইনে দাড়িয়েছেন।

মোটরসাইকেল চালক আবু জাফর জানান, “সকালে ভেবেছিলাম পাম্পে ভিড় কম থাকবে, কিন্তু এসে দেখি বিশাল লাইন। প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও এখনো তেল পাইনি।” এভাবে লাইনে দাঁড়িয়ে তেল কিনতে হলে কর্মজীবি ও সাধারণ মানুষদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। গ্রাহকের চাহিদা অনুযায়ী তেল না দিয়ে মাত্র দুই শত টাকার তেল দিচ্ছেন কর্তৃপক্ষের লোকজন।

পাম্প কর্তৃপক্ষ বলছেন, হঠাৎ করেই ক্রেতার সংখ্যা বেড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জ্বালানির মূল্য বৃদ্ধি বা ভবিষ্যৎ সংকটের গুজব ছড়িয়ে পড়লে এমন পরিস্থিতি তৈরি হয়। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি মজুত করার চেষ্টা করেন, যা সাময়িকভাবে কৃত্রিম সংকট তৈরি করে।

দায়িত্বরত ট্যাগ অফিসার মোস্তাফিজুর রহমান জানান, সরবরাহ স্বাভাবিক আছে, তবে একসঙ্গে অনেক মানুষ আসায় চাপ তৈরি হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাম্পগুলোতে শৃঙ্খলা বজায় রাখা ও দ্রুত সেবা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনি গুরুত্বপূর্ণ ভাবে কাজ করছেন। এদিকে দীর্ঘ লাইনের কারণে সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। পেট্রোল পাম্পের সামনে যানবাহনের লম্বা লাইন ছড়িয়ে পড়ায় আশপাশের সড়কে ধীরগতি দেখা গেছে, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram