ঢাকা
logo
প্রকাশিত : April 2, 2026

জ্বালানি পাম্পে তেল নিতে এসে ১৪ চালকের বিরুদ্ধে মামলা

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তেল নিতে আসা ১৪ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে সড়ক পরিবহন আইন, ২০১৮–এর আওতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার এবং সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস।

অভিযানকালে দেখা যায়, অনেক মোটরসাইকেল চালক বৈধ কাগজপত্র ছাড়াই জ্বালানি তেল নিতে এসেছেন। পাশাপাশি বেশ কয়েকজন চালক হেলমেট ব্যবহার করছিলেন না। যাচাই-বাছাই শেষে এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, অভিযানের আগে মাইকিংয়ের মাধ্যমে ব্যাপকভাবে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। সেখানে স্পষ্টভাবে জানানো হয়, হেলমেট, যানবাহনের বৈধ রেজিস্ট্রেশন ও চালকের ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো মোটরসাইকেল বা যানবাহনে জ্বালানি তেল সরবরাহ করা হবে না।

এছাড়া জ্বালানি তেল সরবরাহের জন্য নির্দিষ্ট সময়সূচিও বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, পেট্রোল ও অকটেন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং ডিজেল সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত সরবরাহ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার বলেন, জ্বালানি তেলের অপব্যবহার রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত ও আইন মেনে চলতে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram