ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৩৪
logo
প্রকাশিত : এপ্রিল ২, ২০২৬

কেরানীগঞ্জে অবৈধ জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের খোলামোড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ উমর ফারুকের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। এ সময় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযান চলাকালে মফিজউদ্দিন মোল্লা (৭০) নামের এক ব্যবসায়ীকে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই তেল বিক্রি ও মজুত করতে দেখা যায়। এ সময় তার কাছ থেকে প্রায় ৮০০ লিটার অক্টেন ও ডিজেল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ পেট্রোলিয়াম আইন ২০২৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৯ অনুযায়ী অভিযুক্তকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া বলেন, জ্বালানি তেলের অবৈধ মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টি রোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram