ঢাকা
logo
প্রকাশিত : April 2, 2026

মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৪টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মনতলা এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার পর রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। লাইনচ্যুত বগি সরানো এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতে করার পর বৃহস্পতিবার বিকেল ৪টায় যোগাযোগ স্বাভাবিক হয়।

এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে আটকা পড়েন শত শত যাত্রী। অনেকে বাধ্য হয়ে বিকল্প পরিবহন ব্যবস্থার শরণাপন্ন হন, ফলে ভোগান্তি আরও বেড়ে যায়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে জানান, দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram