ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৩৩
logo
প্রকাশিত : এপ্রিল ২, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রী হত্যায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীকে হত্যায় আড়াইহাজার সরকারি শফর আলী কলেজের সাবেক জিএস সুমন গ্রেফতার হয়েছে। সুমন উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামের মৃত আব্দুল হান্নান হানুর ছেলে।

২০২৩ সালের ৭ জুলাই সুমনের সাথে ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দি গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে জিদনী আক্তারের পারিবারিকভাবে শরিয়ত মোতাবেক বিবাহ হয়। পরে ২০২৪ সালের ২৬ নভেম্বর সুমনের স্ত্রী রাতে স্বামীর বাড়িতে ঘুমিয়ে থাকলে ২৭ শে নভেম্বর সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। সেদিনই থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। বিষয়টি জিদনীর পরিবারের লোক মানতে না পেরে হত্যার অভিযোগ তুলে। পরে পুলিশ লাশটি উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করেন।

মৃত্যুর প্রায় দেড় বছর পরে ওইদিনের ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জহিরুল ইসলাম ময়নাতদন্ত শেষে লাশের সবকিছু পর্যালোচনা করে প্রায় দেড় বছর পরে জিদনীকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার রিপোর্ট প্রদান করেন। আড়াইহাজার থানা পুলিশ এ রিপোর্ট হাতে পাওয়ার পর থানার এস আই ফরিদ উদ্দিন পহেলা এপ্রিল বুধবার দিবাগত রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে সুমনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি মোঃ আলাউদ্দিন জানান, জিদনীর মৃত্যুর পর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছিল। কিন্তু ময়নাতদন্তে রিপোর্ট হত্যা প্রমাণিত হওয়ায় ওই সময়কার অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত করা হয়েছ। সুমনকে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram