ঢাকা
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৩
logo
প্রকাশিত : এপ্রিল ২, ২০২৬

আন্তর্জাতিক জুডো খেলোয়াড় ফাবিয়া বুশরাকে সংবর্ধনা

বাগেরহাট প্রতিনিধি: সদ্য নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী বাগেরহাটের কৃতি খেলোয়াড় ফাবিয়া বুশরাকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। একইসঙ্গে মাসব্যাপী ফুটবল, সাঁতার ও অ্যাথলেটিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ১১টায় বাগেরহাট স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কয়েক শতাধিক খেলোয়াড় ও প্রশিক্ষণার্থীর উপস্থিতিতে বুশরার হাতে ক্রেস্ট ও আর্থিক সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মোঃ হাসান চৌধুরী। তারা বুশরার হাতে সম্মাননা ক্রেস্ট ও চেক তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মইনুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার হোসাইন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শওকত আলী বাবুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক, প্রশিক্ষক এবং ফুটবল, সাঁতার ও অ্যাথলেটিকস প্রশিক্ষণে অংশ নিতে আসা শতাধিক শিক্ষার্থী।

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, ফাবিয়া বুশরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে এনেছে। নানা প্রতিকূলতা অতিক্রম করে সে এই সাফল্য অর্জন করেছে। তাকে অনুসরণ করে জেলার আরও মেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করবে বলে আমরা আশা করি।

তিনি আরও বলেন, খেলোয়াড়দের উন্নয়নে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

উল্লেখ্য, নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করে ফাবিয়া বুশরা বাগেরহাটসহ দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram