ঢাকা
logo
প্রকাশিত : April 2, 2026

প্রশাসনের অনুমতি ছাড়াই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ৭ দিনের আল্টিমেটাম

সাব্বির হোসেন, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার হামিদ নগর এলাকায় মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত সরকারি কমপ্লেক্স ভবনের ছাদে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রশাসন সংশ্লিষ্টদের ৭ দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

জানা যায়, মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি উদ্যোগে হামিদ নগর এলাকায় ৩ তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়। তবে অভিযোগ রয়েছে, কিছু মুক্তিযোদ্ধা প্রশাসনকে না জানিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের উদ্দেশ্যে নিয়ম বহির্ভূতভাবে ৩য় তলার ছাদে একটি স্টেশন (অতিরিক্ত কক্ষ/স্থাপনা) নির্মাণ করেন।

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর বিষয়টি জানতে পারেন। পরে সরেজমিনে পরিদর্শনে গিয়ে ছাদে নির্মিত ওই স্টেশন দেখতে পান।

তিনি বলেন, “আমি সেখানে গিয়ে যারা স্টেশনটি ব্যবহার করছেন তাদের কাছে জানতে চাইলে তারা কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। এটি সম্পূর্ণভাবে অনুমতিহীনভাবে নির্মাণ করা হয়েছে।”

ইউএনও আরও জানান, সংশ্লিষ্টদের ৭ দিনের মধ্যে ওই স্টেশন ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা অপসারণ না করা হলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে স্থাপনাটি ভেঙে ফেলা হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। সচেতন নাগরিকরা জানান, সরকারি ভবনে ব্যক্তিগত উদ্যোগে কক্ষ নির্মাণ করে ভাড়া আদায় সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক। তারা দ্রুত এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram