ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:০৬
logo
প্রকাশিত : এপ্রিল ২, ২০২৬

কাজিপুরে এক হাজার সাতশ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ, ব্যবসায়ীর অর্থদন্ড

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে অনুমোদনহীন এক তেলের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই দোকান থেকে প্রায় এক হাজার সাতশ ২৯ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোররাতে সোনামুখী বাজারের পূর্বপাশের রাস্তা সংলগ্ন মেসার্স এসআর ফুয়েল ট্রেডার্স এ অভিযান চালান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। তিন ঘন্টাব্যাপী চলা অভিযানে ওই দোকানে অবৈধভাবে মজুদ করা ৫টি ড্রামে প্রায় এক হাজার ৩৩ লিটার পেট্রোল এবং ৬৯৪ লিটার ডিজেল জব্দ করা হয়।

এসময় দোকান মালিক সোনামুখী ইউনিয়নের রোৗহাবাড়ী গ্রামের আজাহার আলীর পুত্র শাহা আলম (৩২) তেল সংগ্রহ এবং মজুদের স্বপক্ষে কোন কাগজ দেখাতে পারেননি। এক পর্যায়ে তিনি আদালতের নিকট নিজের দোষ স্বীকার করেন। পরে আদালত তাকে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০(১) ক ধারা মোতাবেক দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাসের জেল প্রদান করেন। অভিযুক্ত শাহা আলম ধার্যকৃত দন্ডের অর্থ তাৎক্ষণিক প্রদান করে।

ইউএনও জানান, “আমরা জানতে পারি এই ব্যবসায়ী অবৈধভাবে মজুদ করে প্রতিদিন ভোররাত চারটা থেকে সকাল সাতটা পর্যন্ত গোপনে ডিজেল প্রতি লিটার ১৫০ টাকা এবং পেট্রোল প্রতি লিটার ২২০ টাকা দরে বিক্রি করে। জব্দকৃত তেল সিরাজগঞ্জ পাম্পে প্রদান করা হয়েছে। বিক্রিত টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।”

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram