ঢাকা
১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:০০
logo
প্রকাশিত : মার্চ ৩১, ২০২৬

রাজবাড়ীতে তেল আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

এম মনিরুজ্জামান, রাজবাড়ী: রাজবাড়ীতে পাম্পে তেল আনতে গিয়ে সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাহতীর মোল্লা (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহতীর মোল্লা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকার বাসিন্দা এবং আব্দুল বারেক মোল্লার ছেলে। রাজরাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো: জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহতীর মোল্লা তার দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী শহরের একটি পেট্রোল পাম্পে তেল আনতে যাচ্ছিলেন। পথিমধ্যে সদর উপজেলার বানিবহ হরাই ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান তিনি। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাহতীর মোল্লার মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, সড়কে চলাচলের সময় অসতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। তারা সড়ক নিরাপত্তা জোরদার ও সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram