ঢাকা
১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:০০
logo
প্রকাশিত : মার্চ ৩১, ২০২৬

সোনারগাঁওয়ে চালককে গুলি করে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি

ফারুক হোসাইন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়ন আষাড়িয়ারচর ব্রিজের ওপর চালককে গুলি করে সৌদি ফেরত প্রবাসী দেলোয়ার হোসেনের গাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতরা পাসপোর্ট, মোবাইল ফোন ও সৌদি রিয়েলসহ আসবাবপত্র লুট করে নিয়ে যায়। গুলিবিদ্ধ আহত চালক মো. ফিরোজ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, চাঁদপুর জেলার পূর্ব জাফরাবাদ গ্রামের গাজী হাসান আলীর ছেলে সৌদি আরব প্রবাসী মো. দেলোয়ার হোসেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চাঁদপুর যাওয়ার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর ব্রিজের ওপর তাকে বহনকারী নোহা গাড়ি পৌছালে পিছন দিক থেকে ৪টি মোটরসাইকেল ও একটি প্রবক্স গাড়িযোগে অজ্ঞাতনামা ১০-১২ জনের ডাকাত দল তাকে বহনকারী নোহা ঢাকা মেট্রো চ-১৫-৯৯৭৮ গাড়ির গতিরোধ করে। এক পর্যায়ে তাকে বহনকারী নোহার চালকের সাথে ডাকাত দলের ধ্বস্তাধস্তি হয়। পরে তাকে ডাকাত দলের এক সদস্য ডান হাতে এক রাউন্ড গুলি করে পাসপোর্ট, মোবাইল ফোন সৌদি রিয়েল ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। আহত ফিরোজ মিয়া ভোলার তজুমুদ্দিন থানার চাষাড়া গ্রামের আব্দুল কাদেরর ছেলে। পরে গুলিবিদ্ধকে স্থানীয় পথচারীদের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহিববুল্লাহ বলেন, সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি সংগঠিত করার চেষ্টাকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। এতে তারা ডাকাতি সংগঠিত করতে ব্যর্থ হয়েছে। তবে ভুক্তভোগী প্রবাসী আহত হয়েছে এবং তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের উপস্থিতিতে ডাকাতরা ব্যর্থ হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram