ঢাকা
logo
প্রকাশিত : March 31, 2026

মহাদেবপুরে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ বিষয়ে মতবিনিময় সভা

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার সর্বমঙ্গলা (পাইলট) উচ্চ বিদ্যালয় চত্বরে নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে এ মতবিনিময় সাভার আয়োজন করেন।

সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ সেলিনা পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) মোঃ মাকসুদুর রহমান ও মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক।

আলোচনা সভায় নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহের সামাজিক ও আইনি দিক এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা ও সাইবার অপরাধ থেকে নিরাপদ থাকার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram