ঢাকা
logo
প্রকাশিত : March 31, 2026

ঈশ্বরদী ভূমি অফিসে বিভাগীয় কমিশনারের আকস্মিক পরিদর্শন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর দেড়টার দিকে আকস্মিকভাবে বিভাগীয় কমিশনার ভূমি অফিস পরিদর্শন আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার।

এ সময় তার সঙ্গে ছিলেন রাজশাহী বিভাগীয় পুলিশের ডিআইজি মো. শাহজাহান।

ঈশ্বরদী উপজেলা ভূমি অফিসে এসে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুল রশীদ সেখানে অপেক্ষমান উপকারভোগী মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে ভূমি অফিসের কার্যক্রম সম্পর্কে জানতে চান।

পরে তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার ও ভূমি অফিস সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপজেলা ভূমি অফিসের সার্বিক কার্যক্রম, সেবার মান, ভূমির রেকর্ড সংরক্ষণ বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে দ্রুত সময়ের মধ্যে ভূমি সংক্রান্ত বিষয়ের সমস্যার সমাধান, সেবার মান উন্নয়ন, দুর্নীতি পরিহার করে স্বচ্ছ প্রক্রিয়ায় জনসাধারণের সকল সেবা নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন বিভাগীয় কমিশনার আ. ন. ম. বজলুর রশিদ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram