ঢাকা
logo
প্রকাশিত : March 31, 2026

সোনাগাজীতে শিশু নির্যাতনের প্রতিবাদ করায় অটোরিকশা চালককে কুপিয়ে জখম

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে আরমান (১৪) নামে এক শিশুকে শারীরিক নির্যাতনের প্রতিবাদ করায় জামাল উদ্দিন সবুজ (৩৫) নামে এক সিএনজি অটোরিকশা চালককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মায়ানগরে এ ঘটনা ঘটে।

পুলিশ, আহতের পরিবার ও এলাকাবাসী জানায়, ওই এলাকার বাবুলের ছেলে রিফাত, সিফাত, জসিম উদ্দিনের ছেলে জিয়া এবং লোকমান ড্রাইভারের ছেলে রনি সহ ৮-৯ জন দুর্বৃত্ত মিলে হক সাহাবের শিশুপুত্র আরমানকে কথিত চুরির অভিযোগে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। তার আত্মচিৎকারে সবুজ এগিয়ে গিয়ে শিশুটিকে শারীরিক নির্যাতনের প্রতিবাদ করেন। এসময় তাকে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় সবুজ বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে থানায় লিখিক অভিযোগ দায়ের করেছেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram