ঢাকা
logo
প্রকাশিত : March 31, 2026

কোনাবাড়িতে বন্ধ পাম্পে ৩৪ হাজার লিটার তেল উদ্ধার

গাজীপুরের কোনাবাড়িতে বন্ধ থাকা একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত প্রায় ৩৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে কোনাবাড়ির বাইমাইল এলাকায় ‘তেল নেই’ অজুহাতে বন্ধ রাখা মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) অংশ নেয়।

এ সময় পাম্পটি থেকে ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অকটেন জব্দ করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, বিপুল পরিমাণ জ্বালানি মজুদ থাকা সত্ত্বেও ‘তেল নেই’ অজুহাতে সাধারণ গ্রাহকদের কাছে বিক্রি বন্ধ রাখা হয়েছিল, যা কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা বলে মনে করছে সংশ্লিষ্টরা।

এ ঘটনায় পাম্পটির ম্যানেজার মো. হেলালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

গাজীপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ আল ফেরদৌস জানান, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অবৈধ মজুদ ও বাজার অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram