ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৫০
logo
প্রকাশিত : মার্চ ৩১, ২০২৬

ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটিতে সভাপতি পদে আলোচনায় মোঃ তৌহিদ হোসেন

ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটিতে সভাপতি পদে আলোচনায় বার বার কারা নির্যাতিত ছাত্রনেতা মোঃ তৌহিদ হোসেন।

ঝালকাঠি জেলা ছাত্রদলের আসন্ন কমিটিকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় উঠে আসা নামগুলোর মধ্যে অন্যতম হচ্ছেন ছাত্রনেতা মোঃ তৌহিদ হোসেন

তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার কারণে তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মীর কাছে তিনি পরিচিত একটি নাম।

দলীয় সূত্রে জানা যায়, দলের দুঃসময়ে বিভিন্ন কর্মসূচি ও আন্দোলনে রাজপথে সক্রিয় থাকার মাধ্যমে তিনি নেতাকর্মীদের মধ্যে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। সংগঠনের নীতি-আদর্শের প্রতি তার আনুগত্য এবং সাংগঠনিক কার্যক্রমে ধারাবাহিক সম্পৃক্ততার বিষয়টিও নেতাকর্মীদের আলোচনায় উঠে আসছে।

স্থানীয় কয়েকজন নেতাকর্মী মনে করেন, তার নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতা ভবিষ্যতে ঝালকাঠি জেলা ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হতে পারে। এ কারণে আসন্ন ঝালকাঠি জেলা কমিটিতে তাকে সভাপতি পদে দেখার প্রত্যাশা প্রকাশ করছেন অনেকেই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram