ঢাকা
logo
প্রকাশিত : March 30, 2026

গোপালগঞ্জে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা ও ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ৫১০ লিটার জ্বালানি তেল মজুদ রাখা ও অবৈধভাবে বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা ও ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ করে কৃষকদের মাঝে বিক্রি করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ মার্চ) গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিরুদ্ধ দেব রায় এ অভিযান চালান এবং দুই ব্যবসায়ীকে জারিমানা করেন।

জরিমানাপ্রাপ্ত দুই ব্যবসায়ী হলেন- কাশিয়ানী উপজেলার দইসারা গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে মোঃ আলমগীর মোল্লা (৬০) ও একই গ্রামের সোবাহান খানের ছেলে রবিউল ইসলাম (২৯)।

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানিয়েছেন, কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে ব্যবসায়ী মোঃ আলমগীর মোল্লা তার দোকানে জ্বালানি তেল মজুদ করে রেখেছে এমন গোপন সংবাদ পায় গোয়েন্দা সংস্থা এনএসআই।

পরে এনএসআই সদস্যদের উপস্থিতিতে অভিযান চালিয়ে ওই দোকান থেকে মজুদকৃত ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয় এবং তেল মজুদের দায়ে ব্যবসায়ী মোঃ আলমগীর মোল্লাকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করেন। পরে জরিমানার টাকা জসা দিয়ে ছাড়া পান ওই ব্যবসায়ী।

অপরদিকে, একই বাজারে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন জ্বালানি তেল বিক্রির দায়ে ব্যবসায়ী রবিউল ইসলামকে ১০ হাজার টাকা জমিরানা করা হয়।

তিনি আরো জানিয়েছেন, জব্দকৃত জ্বালানি তেল পরে আগ্রহী কৃষকদের মাঝে বিক্রি করে সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। অভিযানকালে এনএসআই ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram