ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫২
logo
প্রকাশিত : মার্চ ৩০, ২০২৬

শরণখোলায় ওয়ার্কশপ শ্রমিকের রহস্যজনক মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় বাইজিদ মোল্লা (১৫) নামে এক ওয়ার্কশপ শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেল ৪টার দিকে হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শ্রমিক উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পূর্ব রাজৈর গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিক বাইজিদ শরণখোলা থানার সামনের মেসার্স মা স্টিল অ্যাণ্ড থাই অ্যালুমিনিয়াম ওয়ার্কশপে কাজ করতেন। দুপুরের দিকে ওয়ার্কশপের মালিক সাইফুল ইসলাম বাইজিদসহ আরো কয়েকজন শ্রমিককে উপজেলার কদমতলা গ্রামের রফিকুল জমাদ্দারের বাড়িতে ঘরের চালায় লোহার অ্যাঙ্গেল ও টিন লাগাতে পাঠান। এসময় অ্যাঙ্গেল ঝালাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বাইজিদ। তার সহকর্মীরা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা ইব্রাহিম মোল্লা তার ভাতিজার মৃত্যু রহস্যজনক দাবি করে বলেন, তার মুখ ও শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। এ বিষয়ে সঠিক তদন্ত দাবি করেন তিনি।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নওশিন রিজওয়ানা বলেন, বাইজিদ নামের যুবককে মৃত অবস্থায় তার সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসেন। পরে পুলিশকে জানানো হয় বিষয়টি।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, যুবকের মৃত্যু নিয়ে পরিবারের সন্দেহ থাকায় মরদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram