ঢাকা
৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৩৭
logo
প্রকাশিত : মার্চ ৩০, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গান পাউডার ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ঘোড়াপাখিয়া এলাকা হতে ৯ কেজি ১’শ ৫০ কেজি গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-৫ এর একটি দল।

র‍্যাব-৫ এর সিপিসি ক্যাম্পের অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি টহল দল রোববার রাত ১১ টার সময় জেলার শিবগঞ্জ থানার ১৩নং ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোখানিপাড়া গ্রামস্থ ৪ নং বেড়ীবাঁধের পশ্চিম পার্শ্বে খালের ওপারে আম বাগানের ভিতর সন্দেহজনক অবস্থায় কিছু প্লাস্টিকের ব্যাগ পড়ে দেখে।

র‍্যাব সদস্যরা ব্যাগগুলো তল্লাশী করে ৯ কেজি ১’শ ৫০ কেজি গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করে। উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram