ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৩
logo
প্রকাশিত : মার্চ ৩০, ২০২৬

সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির জোরদার অভিযান: যশোর রিজিয়নে বিশেষ নজরদারি

শহিদ জয়, যশোর: বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের বাজারে অস্থিরতার প্রভাব মোকাবিলায় সীমান্তবর্তী এলাকায় জ্বালানির নিরাপদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে জোরদার কার্যক্রম পরিচালনা করছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

সোমবার (৩০ মার্চ, ২০২৬) এক প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিতিশীলতার সুযোগে যাতে সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধভাবে জ্বালানি পাচার না হয়, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবির গৃহীত কার্যক্রমের মধ্যে রয়েছে জ্বালানি ডিপোর নিরাপত্তা নিশ্চিতকরণ, ডিপো থেকে ফিলিং স্টেশনে স্বাভাবিক সরবরাহ বজায় রাখা, সীমান্ত ও নৌপথে পাচার প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় অবৈধ মজুদ সম্পূর্ণরূপে বন্ধ করা।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, যশোর রিজিয়নের আওতাধীন সাতটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ১৯২টি বিশেষ তল্লাশি অভিযান, ১৯৩৬টি মোবাইল টহল, ১১৩১টি চেকপোস্ট পরিচালনা এবং ২৯টি ফিলিং স্টেশন পর্যবেক্ষণ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সঙ্গে ৯৪৬টি মতবিনিময় সভা এবং বিভিন্ন সংস্থার সঙ্গে ৯৭টি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

এছাড়া নদীপথে পাচার ঠেকাতে স্পিডবোটের মাধ্যমে নিয়মিত ৬টি টহল পরিচালনা করা হচ্ছে বলে জানায় বিজিবি।

বিজিবি আরও জানায়, সংশ্লিষ্ট সকল সংস্থা ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। এ বিষয়ে জনগণকে গুজবে বিভ্রান্ত না হয়ে সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক কার্যক্রম দেখা গেলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানাতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় বর্তমানে সারাদেশের ৯টি জেলার ১৯টি জ্বালানি ডিপোতে বিজিবি মোতায়েন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram