

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের তিলচন্দী বাজারে কাঠের বাজারে ফাইজুল্লার মালিকানাধীন ফার্নিচার কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কারখানার মালিক ফইজুল্লাহ জানান, রবিবার দিবাগত রাতে তিনি সংবাদ পান যে, তার কারখানায় আগুন লেগেছে। তাৎক্ষনিক তিনি বাজারে চলে আসেন এবং এসে দেখেন আগুন লাগার সংবাদে জড়ো হওয়া লোকজন যে যার মত করে আগুন নেভানোর চেষ্টা করছে। এ সময় আড়াইহাজার ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হলেও এরই মধ্যে কারখানাটির প্রায় অর্ধেক মালামাল ও মেশিনপত্র পুড়ে যায়। এতে প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয় বলে ধারণা করা হচ্ছে।
আড়ইহাজার ফায়ার সার্ভিস জানায়, ঘটনার সূত্রপাত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে মালিকের দাবী কেউ প্রতিহিংসামূলক আগুন লাগিয়ে দিয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আগুনের ঘটনা শুনেছি, তবে কেউ অভিযোগ করেনি।
