ঢাকা
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:০৯
logo
প্রকাশিত : মার্চ ৩০, ২০২৬

জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রী সুজানা আক্তারকে হত্যার দায়ে স্বামী আমিনুল ইসলামকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০১৮ সালে দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচর গ্রামের আমিনুল ইসলামের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় সুজানা আক্তারের। এরপর থেকেই যৌতুকের জন্য সুজনাকে মাঝে মধ্যেই নির্যাতন করতো স্বামী আমিনুল ইসলাম। ২০২২ সালেরর ২৪ এপ্রিল আমিনুল ইসলাম তার স্ত্রী সুজনা আক্তারের কাছে ২০ হাজার টাকা যৌতুক দাবি করেন। যৌতুক দিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয়। পরে তাকে পেটে ও তলপেটে লাথি মারলে পরদিন ২৫ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় সেদিনই ভুক্তোভোগীর বাবা সুরুজ মিয়া দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় রাষ্ট্রপক্ষ ১৩ জন সাক্ষী আদালতে উপস্থাপন করে। এছাড়া আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন, যেখানে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান ও ১ লাখ টাকা জরিমানা করায় সন্তুষ্টি প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram