ঢাকা
২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:২৬
logo
প্রকাশিত : মার্চ ২৯, ২০২৬

জানা গেল ভূমধ্যসাগরে প্রাণ হারানো সুনামগঞ্জের ৬ জনের পরিচয়

ভূমধ্যসাগরে প্রাণ হারানো অভিবাসন প্রত্যাশীদের মধ্যে সুনামগঞ্জের ৬ জনের পরিচয় নিশ্চিত করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (২৭ মার্চ) গ্রিস উপকূলের কাছে উদ্ধার করা হয় তাদের মরদেহ।

নিহত ৬ জন হলেন ফাহিম, সাজিদুর, সাহানুর, মজিবুর, ময়না ও আহমদ জয়। মৃত্যু সংবাদ পাওয়ার পর পরিবারগুলোতে চলছে শোকের মাতম। ছয় যুবকের চারজন দিরাই উপজেলার, একজন জগন্নাথপুর উপজেলার ও একজন দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা।

উল্লেখ্য, অবৈধ পথে ইউরোপ পাড়ি দেওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মৃত্যু হয় ২২ অভিবাসন প্রত্যাশীর। আশঙ্কা করা হচ্ছে, তাদের বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram