ঢাকা
logo
প্রকাশিত : March 26, 2026

সখীপুরে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই ব্যবসায়ীকে কারাদন্ড

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: জ্বালানি সংকট মোকাবিলায় টাঙ্গাইলের সখীপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ৩ হাজার ৫১৬ লিটার ডিজেল ও ১ হাজার ৬৬৪ লিটার পেট্রোল (মোট ৫১৮০ লিটার) জ্বালানি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অবৈধভাবে মজুদ ও মজুদে সহায়তার দায়ে দুই প্রতিষ্ঠানের মালিককে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উদ্ধারকৃত পেট্রোল ও ডিজেল স্পট নিলামের কমিটির মাধ্যমে পার্শ্ববতী সখীপুর ফিলিং স্টেশনকে সরকার নির্ধারিত মূল্যে বিতরণের জন্য প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা।

জানা যায়, সখীপুর পৌরশহরের ৬নম্বর ওয়ার্ডের পিচেরমাথায় অবস্থিত পূর্বদেশ ফিলিং স্টেশনের অনুকূলে গত ২৪ মার্চ দিবাগত রাতে সাড়ে ৪ হাজার পাঁচশ লিটার পেট্রোল এবং সাড়ে ৪হাজার পাঁচশ লিটার ডিজেল সরবরাহ করা হয়।

নিয়ম অনুযায়ী, সরকার নির্ধারিত মূল্যে ফিলিং স্টেশন থেকেই তা বিক্রি করার কথা কিন্তু ফিলিং স্টেশনে সংরক্ষণ না করে মেসার্স জাহাঙ্গীর এন্টারপ্রাইজ নামের এক ব্যবসায়ীকে অবৈধ মজুদে সহায়তা করেন।

ভূক্তভোগীদের বরাতে প্রশাসন জানায়, অবৈধভাবে মজুদ করে জাহাঙ্গীর এন্টারপ্রাইজ নামক ওই প্রতিষ্ঠান সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি লিটারে প্রায় ১০ টাকা বেশি দামে বিক্রি করেন। যা কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে। এ অপরাধে পূর্বদেশ ফিলিং স্টেশনের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। একই সঙ্গে অনুমোদনহীন জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে জাহাঙ্গীর এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীরকে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ, তেল মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে এ দন্ডাদেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram