ঢাকা
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৪৩
logo
প্রকাশিত : মার্চ ২৬, ২০২৬

বাগেরহাটে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

বাগেরহাট প্রতিনিধি: সারাদেশের মতো বাগেরহাটেও যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ভোর ৫টা ৫৯ মিনিটে রাষ্ট্রের পক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মো. বাতেন দশানীস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর পর্যায়ক্রমে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাগেরহাট প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, সড়ক বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাট রেড ক্রিসেন্ট, গণপূর্ত অধিদপ্তর, জেলা বিএনপি, মহিলা দলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিকে সকাল ৮টায় বাগেরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসকের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন এবং অভিবাদন গ্রহণ অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। এছাড়া বিকেলে জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

একই সঙ্গে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাতের উদ্দেশ্যে জেলার সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

এছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা কারাগার, সরকারি হাসপাতাল, সরকারি শিশু পরিবার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram