ঢাকা
logo
প্রকাশিত : March 25, 2026

টাঙ্গাইলে কবরস্থানের জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নাঈম ইসলাম নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাঈম ইসলাম ওই গ্রামের ওসমান গনির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার রামদেবপুর কবরস্থানের জমি নিয়ে আড়াই মাস ধরে সওদাগার গ্রুপের সঙ্গে মণ্ডল ও সিদকার গ্রুপের বিরোধ চলে আসছে। ইতোপূর্বে একাধিকবার ঝগড়া ও হামলা ঘটনা ঘটে। গত ঈদেও দুই গ্রুপ আলাদা ঈদের নামাজও আদায় করে।

তবে ঘটনার একদিন আগে (মঙ্গলবার) রাতে তাদের মধ্যে পুনরায় ঝগড়া ও হামলার ঘটনা ঘটে। এর জেরে বুধবার সকালেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে নাঈমসহ অন্তত ৬ জন আহত হন। পরে নাঈমসহ দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জানান, কবরস্থানের জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন শেষে লাশ হস্তান্তর করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram