ঢাকা
logo
প্রকাশিত : March 25, 2026

পুঠিয়ায় মেধাবী বালিকা শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় মেধাবী বালিকা শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুর ১১ টায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের হলরুমের সামনে এ সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া-দুর্গাপুরের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, পুঠিয়া উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান, পুঠিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মকলেছুর রহমান প্রমুখ।

এছাড়াও সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃতি বালিকা শিক্ষার্থীরা ও তাদের শিক্ষকমন্ডলী।

পুঠিয়া উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, এডিবি ও উদ্বৃত্ত রাজস্ব্য বরাদ্দ থেকে ২০২৫-২৬ অর্থ বছরের ৪০ জন কৃতি বালিকা শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram