ঢাকা
logo
প্রকাশিত : March 25, 2026

আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

ওমর ফারুক, ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে একজন কাপড় ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৬ টার দিকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের মহাদীঘি ব্রিজ নামক স্থানে।

​জানা যায়, মহাদীঘি গ্রামের কাপড় ব্যবসায়ী শওকত আলম (৫৫) দোকানের মাল ক্রয়ের জন্য সান্তাহার যাওয়ার উদ্দেশ্যে ওই ব্রিজে সিএনজির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এমন সময় ২/৩ জন মোটরসাইকেল আরোহী তাকে ছুরিকাঘাত করে তার নিকট রক্ষিত ৩০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।

​আত্রাই থানার এসআই ওবায়েদুল করিম বলেন, এ ব্যাপারে আত্রাই থানায় একটি অভিযোগ হয়েছে। অভিযোগের সূত্র ধরে আমরা ঘটনাটি তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram