ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:০৫
logo
প্রকাশিত : মার্চ ২৫, ২০২৬

পাথরঘাটায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতার অভিযান শুরু করেছে উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান সাহেদ। বুধবার সকাল দশটার সময় পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অভিযান শুরু করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা নীলরতন সরকার, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুসালেহ জসিম, সহ-সভাপতি জামাল হোসেন, সাংবাদিক সুমন মোল্লা, তাওহিদুল ইসলাম শুভ, মাহমুদুল হাসান রনিসহ স্বেচ্ছাসেবী কর্মীরা।

বদিউজ্জামান সাহেব বলেন, ডেঙ্গুর জন্য বরগুনা জেলাকে একাধিকবার হটস্পট ঘোষণা করা হয়েছে। এ সময় পাথরঘাটায় মহামারী আকার ধারণ করে অনেকেই মৃত্যুবরণ করেছেন। এ বছর প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষণা হয়েছে এর কার্যক্রম আগে থেকেই চলমান রাখার জন্য। তারই ধারাবাহিকতায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমরা এ অভিযান শুরু করেছি। পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার পরামর্শ অনুযায়ী পিছনের পরিত্যক্ত অংশে পরিষ্কার করেছি। আমরা এই ধারাবাহিকতা যদি নিজ নিজ উদ্যোগে নিজেদের বাসা বাড়িতে করে থাকি তবে মানুষ এই ডেঙ্গু রোগের মৃত্যু থেকে রেহাই পেতে পারি। এ পরিষ্কার পরিচ্ছন্নতার ধারাবাহিকতা আমাদের অব্যাহত থাকবে।

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের প:প: কর্মকর্তা নীলরতন সরকার জানান, পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত অংশে জমে থাকা ময়লা পরিষ্কার শুরু করেছেন। প্রধানমন্ত্রী যেরকম নির্দেশনা দিয়েছেন সেরকমই পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান শুরু করেছেন বদিউজ্জামান সাহেদ। এর আগেও পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন এবং পরিছন্নতার স্বার্থে সচেতনতামূলক কার্যক্রমে ভূমিকা রয়েছে।

তিনি আরো জানান, পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকট থাকার কারণে এখানে ময়লা আবর্জনা পরিষ্কার করার কোন লোক নেই। পৌরসভা থেকে এগুলো করার কথা থাকলেও তারা করছেন না। স্বেচ্ছায় এরকম যদি পাথরঘাটা মানুষ এগিয়ে আসে তবে পাথরঘাটাকে ডেঙ্গু মুক্ত করা যাবে বলেও তিনি জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram