

প্রদীপ কুমার দেবনাথ, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাবোতে জাতীয় গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মাস্টার, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক মাস্টার, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ভূঞা আঙ্গুর, সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাবো থানা অফিসার ইনচার্জ (তদন্ত) নাসির উদ্দীন, কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী, প্রকৌশলী গোলাম সারোয়ার, প্রেসক্লাবের সাধারণ আমিনুল হকসহ উপজেলা কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কিভাবে ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাত্রিতে পাকিস্তানী হানাদার বাহিনী নিরস্ত্র বাঙ্গালীদের উপর নির্মম অত্যাচার করে এসব স্মৃতিচারণ করেন উপস্থিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী কাপুরুষের মতো 'অপারেশন সার্চলাইট' নামে ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। মেতে ওঠে ইতিহাসের নারকীয় নৃশংসতম গণহত্যায়, যা কালরাত হিসেবে পরিচিত।
