ঢাকা
logo
প্রকাশিত : March 25, 2026

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) গোপালগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন বধ্যভূমির শহীদের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি পালন করা হয়। এসময় সেখানে উপস্থিত সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এদিন প্রথমে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপার মো. হাবীবউল্লাহ শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তীতে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১৯৭১ সালের ২৫ মার্চে নিহত শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়। এসময় পুলিশের একটি চৌকস দল শহীদদের প্রতি সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো.হাবীবউল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান বক্তব্য রাখেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram