ঢাকা
logo
প্রকাশিত : March 25, 2026

খানসামায় ২৬০০ কৃষকের মাঝে পাটের বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় ২৬০০ জন কৃষকের মাঝে উচ্চ ফলনশীল তোষা পাটের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর–এর যৌথ উদ্যোগে কৃষকদের হাতে বীজ তুলে দিয়ে কর্মসূচির সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. সোহেল রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ উপকারভোগী কৃষকরা।

এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের উন্নত বীজ ব্যবহারে উৎসাহিত করা এবং পাট চাষে উৎপাদন বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram