ঢাকা
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৫৬
logo
প্রকাশিত : মার্চ ২৪, ২০২৬

মোরেলগঞ্জে ৪র্থ শ্রেণি পড়ুয়া স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ৪র্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় থানায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত ফেরদৌস মোল্লা (৩৫) নামের রাজমিস্ত্রীকে মঙ্গলবার মামলার ২ ঘন্টার ব্যবধানে মোরেলগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম সরালিয়া গ্রামের ২৭৪ নং হরিণধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী ঈদের দিন বিকেল ৩টার দিকে তার বান্ধবীর বাড়িতে গেলে বান্ধবীর পিতা একই গ্রামের ফেরদৌস মোল্লা তার মেয়েকে ১০ টাকা দিয়ে দোকান থেকে কিছু কিনে নিয়ে আসতে বলে, এ সময় ওই বাড়িতে অন্য কেউ না থাকায় মেয়ের বান্ধবীকে পাশে বসিয়ে মোবাইলে কার্টুন দেখানোর অজুহাতে তার শীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে তার পরিহিত পাজামা খুলে ইচ্ছার বিরুদ্ধে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে বান্ধবী চলে আসলে ওই শিশুটি বেরিয়ে গিয়ে আশপাশের লোকজনকে জানায়।

পরবর্তীতে শিশুর পিতাকে স্থানীয় লোকজন জানালে তিনি তাৎক্ষনিক ফেরদৌস মোল্লার নিকট প্রতিবাদ করলে শিশুর পিতা নাঈম মোল্লাকে ভয়ভীতি দেখিয়ে মামলা করিলে প্রাণনাশের হুমকি ও তার কন্যাকে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনার ৩দিন পরে মঙ্গলবার ২৪ মার্চ শিশুর পিতা নাঈম মোল্লা বাদি হয়ে পশ্চিম সরালিয়া গ্রামের সায়েদ মোল্লার ছেলে মো. ফেরদৌস মোল্লাকে ধর্ষণের চেষ্টায় আসামি করে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মাহমুদুর রহমান বলেন, শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় একটি মামলা দায়ের হয়েছে। তাৎক্ষনিক ঘটনার সাথে জড়িত আসামি ফেরদৌস মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram