ঢাকা
logo
প্রকাশিত : March 24, 2026

চাঁপাইনবাবগঞ্জে সালিশ বৈঠকে অর্ধশত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও লুটপাট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে সালিশ বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় প্রায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট এবং একটি খড়ের গাদায় অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কুথানিপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের বিরোধ মীমাংসার জন্য সকাল ১১টার দিকে বিবাদমান দুই পক্ষ সালিশ বৈঠকে বসে। বৈঠকে রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলীর সমর্থক এবং স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. চান্দুর অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে এলোপাথাড়ি ককটেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেয়। এ সময় ককটেলের আঘাতে মোজাফ্ফর আলী নামে একজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক দশকেরও বেশি সময় ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram