ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৪৮
logo
প্রকাশিত : মার্চ ২৪, ২০২৬

মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, অভিযুক্তদের ৬ বসতঘরে জনতার আগুন

সুজন হোসেন রিফাত, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে জমি সংক্রান্ত বিরোধে জাকির শেখ (৫০) নামে এক ফল ব্যবসায়ীকে জামাই বাড়িতে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার আমগ্রাম মধ্যেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত জনতা ছয়টি ঘর পুড়িয়ে দিয়েছে।

নিহত জাকির মজুমদারকান্দি গ্রামের নুরুজ্জামান শেখের ছেলে। তিনি মাদারীপুর জেলার রাজৈরের মজুমদারকান্দি এলাকার বাসিন্দা ও রাজৈর বাসস্ট্যান্ডে ফলের ব্যবসা করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাকির শেখের জামাই আমগ্রাম মধ্যেপাড়া এলাকার এসাহাক কাজীর ছেলে রাসেল কাজী ও তার ভাই সোহেল কাজীর (৩৪) সঙ্গে প্রতিবেশী আব্দুল মজিদ খাঁ'র ছেলে ইলিয়াস খাঁ গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে মঙ্গলবার সকালে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় বিষয়টি মীমাংসার জন্য এগিয়ে আসেন রাসেল কাজীর শ্বশুর নুরুজ্জামানের ছেলে জাকির। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজৈর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, সংঘর্ষে সোহেল কাজী (৩৫) গুরুতর আহত হন। তাকে প্রথমে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িতে হামলা চালায়। এ সময় মজিদ খাঁ'র বাড়িসহ ইলিয়াস খাঁর ছয়টি বসতঘরে আগুন দেওয়া হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজৈর থানার কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram