ঢাকা
logo
প্রকাশিত : March 24, 2026

বরগুনার পাথরঘাটায় খাল খননের দাবিতে খালের মধ্যেই মানববন্ধন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় খাল পুনঃখননের দাবিতে খালের মধ্যেই মানববন্ধন করেছেন স্থানীয়রা। মঙ্গলবার সকালে ১০ টার সময় উপজেলার কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কুপধন এলাকায় খালের মধ্যে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে তারা। এ মানববন্ধনে ওই এলাকার কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধনে মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমাজকর্মী গোলাম মোস্তফা, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, আনোয়ার হাজী, মাসুম আহম্মদ, পরিবেশ কর্মী আরিফুর রহমান, শফিকুল ইসলাম খোকন, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুসালেহ জসীম প্রমুখ।

মানববন্ধনে অভিযোগ করেন, পূর্ব কালমেঘা সংলগ্ন বিষখালী নদী হয়ে পশ্চিম দিকের ৫ কিলোমিটার জুড়ে এ খালটি বিস্তৃত। এ খালটি দীর্ঘ বছর ধরে খনন না হওয়ায় ভরাট হয়ে গেছে। নদীর সংযোগ থেকে ভরাট হয়ে যাওয়ায় খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ এবং বর্ষা মৌসুমে বিস্তীর্ণ জমি জলাবদ্ধতা দেখা দেয়। এতে আমন ধানসহ অন্যান্য ফসল পানির নিচে তলিয়ে গিয়ে কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

তারা আরও বলেন, শুকনো মৌসুমে খালের পানি না থাকায় দেখা দেয় সেচ সংকট। অনেক কৃষক ব্যক্তিগত পাম্প ব্যবহার করেও ফসলের সঠিক সেচ দিতে পাচ্ছেন না। এতে উৎপাদন খরচ বেড়ে গেলেও, ফলন কম হওয়ায় লোকসানের বোঝা আরও বেড়ে যাচ্ছে। অনেক জমি অনাবাদি হয়ে পড়েছে, জমির উর্বরতা কমে গেছে। ফলে কৃষক পরিবারগুলো ঋণের বোঝা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত সময়ের মধ্যে এ খালটি পুনঃখননের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা পলাশ চন্দ্র ঘোষ বলেন, কৃষি নির্ভর এলাকা চিহ্নিত করে কিছু গুরুত্বপূর্ণ খালের তালিকা পাঠিয়োছি। সেখানে ওই খালটির বিষয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে এবং খালটির প্রায় ৪ কিলোমিটার খননের জন্য উল্লেখ করেছি। তাছাড়া এ উপজেলার সকল স্থানই কৃষি নির্ভর হওয়ায় সকল খাল গুলোই পুনঃখননের প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল জানান, ইতোমধ্যে দেশে খাল পুনঃখননের কাজ শুরু হয়েছে। আমরা পাথরঘাটাা খাল গুলো খনন করার জন্য বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram