ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৩৬
logo
প্রকাশিত : মার্চ ২৪, ২০২৬

কাউকে প্রভু না মেনে বাবার মতোই জাতিকে এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী: ভূমিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সবার সাথে বন্ধুত্ব, কাউকে প্রভু স্বীকার করে নয়, এমন নীতিতেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো করে দেশকে পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিকে কিভাবে তার বাবা জিয়াউর রহমানের মতোই একটা পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সহজ-সরল ও সততা-নিষ্ঠার সঙ্গে দেশকে এগিয়ে নিচ্ছেন সবার সঙ্গে বন্ধুত্ব করে, কাউকে প্রভু স্বীকার করে নয়।

মিজানুর রহমান মিনু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে শিক্ষার অগ্রগতি সাধিত হয়েছে। একটি দেশ তখনই এগিয়ে যায়, যখন সেই দেশের অধিকাংশ মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয়। বর্তমান সরকারও আগের বিএনপি সরকারের শিক্ষাখাতে উন্নয়ন অব্যাহত রাখবে।

এর আগে বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভযাত্রায় যোগ দেন মিজানুর রহমান মিনু। বিদ্যালয় প্রাঙ্গন থেকে বের হয়ে শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড.মুন্সি আবু সাইফ, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো.হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামসহ অন্যরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram