ঢাকা
logo
প্রকাশিত : March 23, 2026

সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলাই বড় সহায়ক: এমপি শেখ রেজাউল

ওমর ফারুক, ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেছেন, খেলাধুলা চর্চার মধ্য দিয়ে যুব সমাজকে সামাজিক অবক্ষয় রোধে এগিয়ে আসতে হবে। বৈধ বিনোদন সামাজিক অবক্ষয় রোধে বড় সহায়ক।

​তিনি বলেন, আজকের যুব সমাজ আমাদের দেশ ও জাতির বড় একটি সম্পদ। বিভিন্ন সামাজিক অপরাধে জড়িয়ে তারা নিজেদেরকে ধ্বংস করে ফেলছে। তাদেরকে খেলাধুলা ও বৈধ বিনোদনের সাথে সম্পৃক্ত করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ সমুন্নত রাখতে হবে।

তিনি মহাদিঘী গ্রামের খাল অবৈধ দখলমুক্ত করার আশ্বাস প্রদান করে বলেন, এই গ্রামসহ আত্রাই-রাণীনগরের সার্বিক উন্নয়নে আমি সচেষ্ট থাকব। ​

তিনি সোমবার উপজেলার মহাদিঘী গ্রামের প্রয়াত উপজেলা ছাত্রদলের সভাপতি সালামত হোসেন চৌধুরী সুবাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

​সুবাস চৌধুরীর বোন লাবনী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মহাদিঘী গ্রামের সন্তান ঢাকার কর কমিশনার আবদুস সোবহান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল জলিল চকলেট, বিএনপি নেতা হামিদুর রহমান বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram