ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:২৯
logo
প্রকাশিত : মার্চ ১৮, ২০২৬

পীরগঞ্জে ৩০০ অসহায় পরিবারের মাঝে ৬ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ৩০০টি গরীব ও অসহায় পরিবারের মাঝে নগদ ৬ লাখ টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রানীশংকৈল) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম. এন. ইশফাকুল কবীর, উপজেলা বিএনপির সহ-সভাপতি মঈনুল হোসেন সোহাগ, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মামু, উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, ঈদের আগে এই নগদ সহায়তা তাদের পরিবারের জন্য অনেকটা স্বস্তি এনে দিয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram