ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:২৪
logo
প্রকাশিত : মার্চ ১৮, ২০২৬

বরিশাল সিটি কর্পোরেশনের কর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

জিহাদ রানা, বরিশাল ব্যুরো: বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীসহ দৈনিক মজুরি ভিত্তিক ১ হাজার ৩৭৮ জন শ্রমিকের জন্য প্রধানমন্ত্রীর ৫ হাজার টাকা ঈদ উপহার আনুষ্ঠানিকভাবে বিতরণ করেছেন নগর প্রশাসক বিলকিস জাহান শিরিন।

বুধবার (১৮ মার্চ) বরিশাল টাউন হলে এ অর্থ বিতরণকালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক পরিচ্ছন্নতা কর্মীসহ শ্রমিকরা নগদ অর্থ হাতে পেয়ে খুশির কান্নায় ভেঙে পড়েন।

এর আগে ঈদ বোনাসের দাবিতে এই নগরীর পরিচ্ছন্নতা কর্মীরা আন্দোলনও করছিলেন। নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমও ব্যাহত হচ্ছিল। পরে সদ্য বিদায়ী প্রশাসক ও বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমান এসব কর্মীদের সাথে এক বৈঠকে দুই হাজার টাকা বোনাস প্রদানের শর্তে বিষয়টির ফয়সালা করলেও বিষয়টি পরে প্রধানমন্ত্রীর নজরে আসায় তিনি সারাদেশের সব সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৫ হাজার টাকার ঈদ উপহারের কথা ঘোষণা করেন। বুধবার বরিশাল টাউন হলে সদ্য যোগদানকারী নগর প্রশাসক বিলকিস জাহান শিরিন আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন।

বরিশাল সিটি কর্পোরেশনের ১,৩৭৮ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীর মধ্যে ৭০৮ জন পরিচ্ছন্নতা কর্মী। আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ বিতরণকালে বরিশালের বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান, মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজায়ুল বারীও উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram