ঢাকা
logo
প্রকাশিত : March 18, 2026

জয়পুরহাটে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তা বিতরণ

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত মানবিক সহায়তা বিতরণ করেন জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ।

জয়পুরহাট তা'লীমুল ইসলাম একাডেমী এন্ড কলেজ মাঠে বুধবার বেলা ১১টায় বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাজীব আহম্মেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন ও এ্যাড. মামুনুর রশীদ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাও: মাহমুদুল হাসান, এনসিপি'র জেলা যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া কবির, জেলা জামায়াতে অফিস সেক্রেটারী মাও: আনোয়ার হোসেন, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাও: সাইদুর রহমান, নায়েবে আমীর মাও: আব্দুর রহিম, সদর উপজেলা জামায়াতের আমীর মাও: ইমরান হোসেন, কেন্দ্রীয় আইডিইবি'র সহকারী সেক্রেটারী ইঞ্জিনিয়ার আব্দুল বাতেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অপরদিকে পাঁচবিবি ডিগ্রি কলেজ মাঠে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তা বিতরণ করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াত নেতা পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাও: সুজাউল করিম, সেক্রেটারী আবু সুফিয়ান মুক্তার, পৌর আমীর আবুল বাশার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে ১০ লক্ষ টাকা ৫শত পরিবারের মাঝে নগদ ২হাজার টাকা বিতরণ করা হয়।

উপকারভোগীরা বলেন, ঈদের আগে এই নগদ টাকা পেয়ে আমরা খুশি। এই টাকা দিয়ে ঔষধ ও বাড়ির নিত্যপ্রয়োজনীয় বাজার করে ঈদ উল-ফিতর ভালো ভাবে উদযাপন করতে পারবো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram