ঢাকা
logo
প্রকাশিত : March 18, 2026

লালপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মাঝে নতুন পোশাক বিতরণ

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ১০০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মাঝে নতুন পোশাক বিতরণ হয়েছে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ইউএনও'র সহধর্মিনী ডা. হুমায়রা তাসনিম, সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন, বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু প্রমুখ।

এ বিষয়ে প্রধান শিক্ষক সিমানুর রহমান জানান, বিশ্বখ্যাত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম-এর সিনিয়র কনসালটেন্ট প্রকৌশলী আব্দুল মালেক মিন্টুর অর্থায়নে বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীর মাঝে এই স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে আনন্দ, আত্মবিশ্বাস এবং শিক্ষা গ্রহণে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। যা তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram