ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০৬
logo
প্রকাশিত : মার্চ ১৭, ২০২৬

সখীপুরে যাত্রীবেশে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে যাত্রীবেশে উঠে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (১৬ মার্চ ) রাত ৮টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের পাথার চৌরাস্তা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় অটোরিকশা চালক সুলতান মিয়াকে (৫৫) রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিসাধীন রয়েছেন। অটোচালক সুলতান মিয়ার বাসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বছিরউদ্দিন মোড়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সুলতান মিয়া গতকাল দুপুরে অটোরিকশা নিয়ে বের হয়ে যান। ইফতারের সময় বাড়িতে না আসলে বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে জানতে পারেন কয়েকজন যাত্রীবেশে তার অটোরিকশায় উঠে নেশাজাতীয় দ্রব্য দিয়ে তাকে অচেতন করে অটোরিকশাটি ছিনতাই করে তাকে রাস্তার পাশে ফেলে রেখে গেছে।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবু বকর জানান, নেশাজাতীয় দ্রব্য প্রয়োগ করে তাকে অচেতন করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হেলাল উদ্দিন পিপিএম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram