

রাকিবুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় সুবিধাবঞ্চিত ৫ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
কৃষকদলের ঢাকা উত্তরের যুগ্ম আহবায়ক জালাল উদ্দীন রুমির অর্থায়নে আজ মঙ্গলবার দুপুরে তার নিজ বাড়িতে ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন। উপহার সামগ্রীর প্যাকেটে ছিল চাল, ডাল, সেমাই, চিনি ও দুধ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহব্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লাসহ অন্যানরা নেতাকর্মীরা।
ঈদের আগে দরিদ্র মানুষদের মুখে হাসি ফোটাতে এই সহায়তা কার্যক্রম বলে জানান তারা।

