ঢাকা
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:০৯
logo
প্রকাশিত : মার্চ ১৭, ২০২৬

জামালপুরে মাদকসহ ছাত্রদলের দুই নেতা আটক

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলায় ৪০ পিস ইয়াবার সাথে ছাত্রদলের দুই নেতাসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর ডিবির ওসি আব্দুল কাইয়ুম।

এর আগে সোমবার (১৬ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-উপজেলার ৬নং আদ্রা ইউনিয়ন ছাত্রদলের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এনামুল হক এবং একই ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. আনিছুর রহমান। অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শিপলুর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জামালপুর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, গতকাল রাতে ৪০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুইজন ছাত্রদলের নেতা বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram