

কেরাণীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে ২৬৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ১৬ মার্চ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কৈবর্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ মিলন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

