ঢাকা
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১১
logo
প্রকাশিত : মার্চ ১৬, ২০২৬

রাজৈর মডেল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুরের রাজৈরে সাংবাদিকদের সংগঠন রাজৈর মডেল প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলা মিলনায়তনে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর–২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক এবং সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজৈর মডেল প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এমদাদুল হক টুটুল বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম শাওন।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজৈর মডেল প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীগণ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার মাহফিল আয়োজন সফল করতে সার্বিক সহযোগিতা করেন খোদকার রুহুল আমিন মুকুল, অনাদি কুমার মন্ডল, এস এম জাকির হোসেন বাবুল, শহিদুল আলম টুকু, মহিউদ্দিন চৌধুরী হিরা, প্রশান্ত কুণ্ডু, সুজন হোসেন রিফাত, শাওন করিম, মেহেদী হাসান সোহেল ও সবুজ বালা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram