ঢাকা
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১৪
logo
প্রকাশিত : মার্চ ১৬, ২০২৬

মিরসরাইয়ে পাহাড় কাটতে গিয়ে মাটি ধসে নিহত ১

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড় কেটে মাটি সংগ্রহ করতে গিয়ে মাটিচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম জামশেদ আলম (৪৩)। তিনি উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার মৃত আলী আকবরের ছেলে।

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২ টার দিকে দক্ষিণ অলিনগরের পাশের এলাকা সাইবেনিখীল ছড়ারকূল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, জামশেদ আলম পেশায় লাইটিং মিস্ত্রী ও বাবুর্চি। মাঝে মাঝে তিনি সাইবেনিখীল ছড়ারকুল এলাকায় লোকজন নিয়ে পাহাড় কেটে মাটি সংগ্রহ করে তা বিক্রি করতেন। আজও কয়েকজন শ্রমিক নিয়ে মাটি সংগ্রহের কাজে গেলে দুপুর ১২ টার দিকে পাহাড় ধসে মাটিচাপা পড়েন। খবর পেয়ে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নিহত জামশেদ আলমের ভাগ্নে ফখরুল ইসলাম বলেন, ‘আমার মামা লাইটিং ও বাবুর্চির কাজের পাশাপাশি মাঝেমাঝে পাশের এলাকায় গিয়ে শ্রমিক নিয়ে পাহাড় থেকে মাটি সংগ্রহ করে তা বিক্রি করতেন। সোমবার সকালে কয়েকজন শ্রমিক নিয়ে মাটি সংগ্রহের কাজে গেলে সকাল ১১ টায় পাহাড় ধসে বালুচাপা পড়েন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট পৌরসভার একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথে এ্যাম্বুলেন্সে মামা মারা যান।’

এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, ‘দক্ষিণ অলিনগরের বাসিন্দা জামশেদ আলম তার পাশের এলাকা সাইবেনিখীলের ছড়ারকূলে পাহাড় কেটে মাটি সংগ্রহের সময় পাহাড় ধসে মাটিচাপায় মারা যাওয়ার বিষয়টি শুনেছি। ঘটনাস্থল ও তার বাড়িতে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেব।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram