ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫১
logo
প্রকাশিত : মার্চ ১৬, ২০২৬

গোপালগঞ্জে ধুরাল খাল খননের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টর, গোপালগঞ্জ: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, এমপি বলেছেন, আজকে আমাদের নেতা তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪ জেলায় ৫৪টি খাল কাটার মধ্যদিয়ে এই কর্মসূচির উদ্বোধন করছেন। ১৯৭৭ সালে এই খাল কাটা শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন দেশের মানুষের কল্যাণের জন্য তিনি এই খাল কাটার গুরুত্ব অনুভব করেছিলেন। তার সরকারের সময়ও সারা দেশে খাল খননের কাজ হয়েছে।

সোমবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের ধুরাল খাল খননের শুভ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এই খাল খননের মাধ্যমে সদর উপজেলার কাজুলিয়া ও কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের ২৫ বর্গ কিলোমিটার জায়গার পানি নিষ্কাশন হবে। আর প্রায় ১৭’শ হেক্টর জমিতে পানি তুলে সেচের ব্যবস্থা করা যাবে। ফলে এখানে ব্যাপক কৃষি উন্নয়ন ঘটবে। ৩৪ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয়ে প্রায় ৫ কিলোমিটার দৈর্ঘের এই খাল সংস্কার করা হবে। এরমধ্যে যারা মাথায় ঝুড়ি নিয়ে মাটি কাটবেন তাদের জন্য ধরা আছে ১৩ লক্ষ ৭০ হাজার টাকা। বাকী অংশ স্কেবেটর দিয়ে কাঁটা হবে।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের মাটি এতো ভাল যে এখানে একটি বীজ ফেলে দিলেই গাছ হয়ে যায়। শুধু একটু দরকার পানির ব্যবস্থা করা। জিয়াউর রহমান এটা বুঝেছিলেন, যেটা আমাদের নেতা তারেক রহমান বুঝেছেন। পানির ব্যবস্থা করে দিতে পারলে এই মাটিতে সোনা ফলবে। সেই জন্য আজকে দেশের ৫৪ টি জেলায় এক যোগে খাল কাঁটা হচ্ছে। এতে কৃষকের উপকার হবে। এই জন্য পরীক্ষা-নিরিক্ষা করে এই কাজ সারা দেশে এক যোগে শুরু করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রথম কেবিনেট মিটিং-এ আমাদের নেতা তারেক রহমান প্রথম সিদ্ধান্ত নিয়েছেন কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের। দ্বিতীয় সিদ্ধান্ত নেয়া হয় আমাদের মায়েদের ফ্যামিলি কার্ড দেয়ার ব্যাপারে পাইলট প্রকল্পের অনুমোদন। সেটাও আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের কালি হাত থেকে শুকাতে না শুকাতে গত ১২ মার্চ উদ্বোধন করেছেন। এরপরই আমাদের নেতা তারেক রহমান কৃষকদের কৃষিকার্ড দেয়ার ঘোষণা দেন। আগামী ১৪ এপ্রিল কৃষকদের কৃষিকার্ড দেয়া হবে। তারেক রহমান আলেম ওলামাদের সম্মানীর ব্যবস্থা করেছেন। এছাড়া ঈদ উপলক্ষে আমাদের পরিচ্ছন্নতা কর্মীদেরও পাঁচ হাজার টাকা করে দেয়া হচ্ছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ্জ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত খাল খননের উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে.এম বাবর, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস.এম জিলানী, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, কোটালীপাড়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বাসার হাওলাদার বক্তব্য রাখেন।

পরে প্রতিমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেঁটে এই খাল কাটা কাজের উদ্বোধন করেন।

এসময় গোপালগঞ্জ পানি উন্নয় বোর্ডের নির্বাহী প্রকৌশলী আনিস হায়দার খান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জাকারিয়া, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আতাউর রহমানসহ জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram